নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে যারা
মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই অভ্যুত্থানের প্রেরণা নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে একটি রাজনৈতিক আন্দোলন প্ল্যাটফর্ম। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে ওই আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান প্রমুখ।
নবগঠিত সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়। এতে সম্পাদকের দায়িত্ব পান মোহাম্মদ উল্লাহ মধু ও মুখোপাধ্যায় নির্বাচিত হন ইকবাল হোসেন (সাম্য শাহ)।
এনসিপি এখন বিষফোঁড়া
অনুষ্ঠানে নুরুল হক নূর বলেন, এনসিপি দেশের রাজনীতিতে এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনুস যেসব ছাত্র নেতাকে হাইলাইটস করেছিল, তারা বিদেশি শক্তির গুটি হিসেবে এদেশে কাজ করছে। সম্প্রতি সময়ে এইসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্ররা রাজপথ গিয়েছিল, এখানেও বিভিন্ন ষড়যন্ত্র কাজ করেছে। দেশের এ সংকটে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশে চার কোটির উপরে শিক্ষিত বেকার
অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, পত্রিকার খবর অনুযায়ী বাংলাদেশে চার কোটির উপরে শিক্ষিত বেকার আছে, তাহলে সেই দেশে কল্যাণকর রাজনীতি কীভাবে করবেন। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা কি করতে পেরেছি। দেশে গ্যাস, বাজার থেকে শুরু করে প্রতিটি জায়গায় সংকট তাহলে আপনি রাজনীতি করবেন কোথায়। বিএনপি বলেছিল এক কোটি বেকারকে চাকরি দেবে- কিন্তু আমরা মনে করি; তারা দিতে পারবে না। বিদেশিরা এখন বাংলাদেশে বিনিয়োগ করে না। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?
এনসিপি রাজনীতিকে টি-টোয়েন্টি খেলা মনে করে
সাইফুল হক অনুষ্ঠানে বলেন, যারা এনসিপি গঠন করেছে- তারা রাজনীতিকে টি-টোয়েন্টি খেলা মনে করছেন। তাদের বলব- রাজনীতিতে অনেক লড়াই সংগ্রাম আছে, আপনাদের ধৈর্য ধরতে হবে। তারা গালাগালিকে রাজনীতির একটা অংশ বানিয়ে নিয়েছে।
ইজতিহাদ/রাজনীতি/বাংলাদেশের খবর