হামিদুর রহমানকে সংবর্ধনা দিল সাংবাদিক হাউজিং
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হামিদুর রহমানকে শুক্রবার (৭আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন ইংরেজি দৈনিক দি পিপলস ভিউ সম্পাদক, প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর।
সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সভাপতি এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নওশাদ চৌধুরী।
সংবর্ধনা সভায় প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় আজীবন যাতে হামিদুর রহমান কাজ করে যেতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে বলেন, গুণী মানুষ কদর করলে গুণী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। যে সমাজে গুণী মানুষদের কদর নেই, সেখানে ভাল কাজ করার মানুষ খুঁজে পাওয়া যায় না।
সংবর্ধিত ব্যক্তিত্ব শিক্ষানুরাগী হামিদুর রহমান হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সকলের সাহায্য ও দোয়া কামনা করে বলেন, এলাকায় শিক্ষা বিস্তারে ও উন্নয়নে সবসময় আমার ইতিবাচক মনোভাব ছিল ও থাকবে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সমাজসেবক হামিদুর রহমানকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়।
হামিদুর রহমান শিক্ষানুরাগী মরহুম মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র। তার দাদা খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী টানা ৩৫ বছর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসরিলিজ।
ইজতিহাদ, চট্টগ্রামের খবর, এসটি, জিএন