প্রতিদিনের চট্টগ্রাম, চট্টগ্রামের সংবাদ

সাংবাদিক হাউজিংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোসাইটি মসজিদে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম. বোরহান উদ্দীন।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির প্লট মালিক সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর, উপদেষ্টা সাংবাদিক শামসুল হক হায়দরী, উপদেষ্টা সাংবাদিক সিরাজুল করিম মানিক, উপদেষ্টা সাবেক ব্যাংকার ছারোয়ার কবির চৌধুরী ও সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ জহির, দপ্তর সম্পাদক আলমগীর চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহবুব আলম ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবদুল হামিদ কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আল-কাদেরী ,হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দীন ও হাফেজ মওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

 

মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী।

মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি অধ্যাপক শাহাদাত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, সহ-অর্থ সম্পাদক তারেক ইমাম,  সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা,  সিনিয়র সাংবাদিক জাফর হায়দার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন উপ-কমিটির সদস‌্য সাংবাদিক সৈয়দ গোলাম নবী,  অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ সোলায়মান,  মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ হানিফ খন্দকার, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আলমগীর মিয়া, মোহাম্মদ ইনজামুল ইসলাম (জিকু) ও মোহাম্মদ আল আমিন হোসাইন প্রমুখ।

মাহফিলে প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম. বোরহান উদ্দীন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের গুরুত্ব তুলে ধরে নবীজীর আগমন এবং ইসলামের বিভিন্ন যুদ্ধ ও সন্ধির প্রেক্ষাপট আলোচনা করেন। সবশেষে তিনি বিশেষ মোনাজাতে দেশ, জাতি  এবং মুসলিম বিশ্বের শান্তি ও অগ্রগতি কামনা করেন।

প্রেসবিজ্ঞপ্তি।

ইজতিহাদ /জিএন