দোকানপাট ও বিপণিবিতান যতক্ষণ খোলা রাখা যাবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাজধানীর সচিবালয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের স্বার্থে গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সভা করেছিলাম। আমরা শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম।

 

রবিবার ৫ এপ্রিল জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদেরকে ডেকে ছিলেন। সেখানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সচিবও ছিলেন। তারা আমাদের জানিয়েছেন যে, শপিংমল ও দোকানপাট আরও এক ঘণ্টা বেশি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এর আগে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ছিল যে, সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ থাকবে। আমরা প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাত ৮ টা পর্যন্ত খোলার রাখার অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। আজ মন্ত্রী-প্রতিমন্ত্রী আমাদের জানালেন যে, প্রধানমন্ত্রী দোকানপাট ও বিপণি বিতান ৭টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

ইজতিহাদ/ জিএনএস